শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩১ পিএম, ২০২৩-০৩-১৮
মালদ্বীপ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মালদ্বীপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনে সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
এদিন বিকালে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিনী মিসেস নাওমী নাহরীন। অনুষ্ঠানে শিশুদের জন্য বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। সবশেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম। দিবস উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানীসমূহ উপস্থিত দর্শকদের উদ্দেশ্য পাঠ করেন যথাক্রমে তৃতীয় সচিব চন্দন কুমার সাহা, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী ময়নাল হোসেন।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন কাউন্সেলর (শ্রম) মোঃ সোহেল পারভেজ। এরপর প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মাতবর ও ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফার লি: এর সিইও মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারবর্গ এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর শিশুদের জন্য গৃহীত বিভিন্ন কার্যক্রম যেমন শিশুমৃত্যু হার হ্রাস, প্রাথমিক শিক্ষা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, খেলার মাঠ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে আজকের শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সবাইকে তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপনে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ একটি কেক কাটেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উক্ত অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ ও মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited